জামালপুর

বিএনপির প্রার্থীর পক্ষে লিফলেট বিতরন করলেন সাজিদ

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর সদর ৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন এর পক্ষে নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরন করেছেন সাজিদ হাসান বাবু।

সাজিদ হাসান বাবু কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ পাঠাগার বিষয়ক সম্পাদক।

‎সোমবার বিকাল পাঁচটায় শহরের বকুলতলা থেকে ধানের শীষের নির্বাচনীয় প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করে দয়াময়ী গিয়ে শেষ করেন।

‎সাজিদ হাসান বাবুর নেতৃত্বে ভোট প্রচারণায় উপস্থিত ছিলেন জামালপুর জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ সিদ্দিকী, জেলা যুবদলের আহবায়ক সদস্য নূর ইসলাম কালা, জামালপুর সড়ক পরিবহন শ্রমিক দলের সদস্য সচিব আতাউর রহমান খান, জেলা যুবদল নেতা আমিনুল ইসলাম বিলাস, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জু,শাহাদাত হোসেন সবুজ, যুবনেতা রাফিউর রহমান স্বরূপ, এডভোকেট পরশ, সোহাগ, ঢাকা মহানগর ছাত্রদলের নেতা রাজমাহামুদ, যুবনেতা  এটম, বাদশা, শ্রমিক নেতা এনামুল হক রানা, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান রনি, রফিকুল ইসলাম রুবেল, মোঃ মেরাজ ।

Related Articles

Back to top button