রৌমারী-চর রাজিবপুর
নির্বাচন বর্জনে কুড়িগ্রামে আওয়ামী লীগের পোস্টার

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে কুড়িগ্রাম-৪ আসনের বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বুধবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, দেয়াল ও বিভিন্ন স্থাপনায় এসব পোস্টার চোখে পড়ে।
পোস্টারগুলোতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-কে ‘একতরফা, পাতানো ও প্রতারণামূলক’ উল্লেখ করে তা বর্জনের আহ্বান জানানো হয়। এতে বাংলাদেশ আওয়ামী লীগ-এর রৌমারী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ শাহনেওয়াজ (তুহিন)-এর সৌজন্যের কথা উল্লেখ রয়েছে।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ শাহনেওয়াজ (তুহিন) বলেন,
“বর্তমান নির্বাচনী ব্যবস্থায় সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোটের পরিবেশ নেই। তাই দলীয় অবস্থান থেকেই ভোটারদের সচেতন করতে বর্জনের ডাক দেওয়া হয়েছে।”




