ইসলামপুরজামালপুরপ্রধান খবর

জামালপুর-২ আসনে বিএনপির প্রার্থী সুলতান মাহমুদ বাবু জয়ী

স্টাফ রিপোর্টার :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপির প্রার্থী এ ই সুলতান মাহমুদ বাবু বেসরকারি ফলাফলে জয়লাভ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত  ১১ টার দিকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মো: ইউসুপ আলী।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঘোষনা হওয়া ফলাফল থেকে জানা যায়- জামালপুর ২-ইসলামপুর আসনে মোট ৯২ টি কেন্দ্রের মোট ফলাফলে  সুলতান মাহমুদ ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৯৫ হাজার ৬৭৮।

অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের ড. ছামিউল হক ফারুকি পেয়েছেন ৬১হাজার ৬৫৫ ভোট।

এতে ধানের শীষের প্রার্থী সুলতান মাহমুদ বাবু ৩৪ হাজার ২৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

Related Articles

Back to top button