কলেজ ছাত্র অধিকার পরিষদ থেকে ছাত্রদলে যোগ দিলেন নাজমুল
হৃদয় আহাম্মেদ শাওন, জামালপুর: জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব নাজমুল হাসান যোগদান করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে।
২ মার্চ সন্ধ্যায় সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাহরিয়ার বায়েজিদ তার ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।
ছাত্রদল থেকে জানা যায়- নাজমুল হাসান দীর্ঘদিন ধরে ছাত্র অধিকার পরিষদের রাজনীতি সাথে যুক্ত ছিলেন। জুলাই আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিলো। পরবর্তীতে সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা সদস্য, এরপর কলেজ ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে সে বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্রদলে যোগদান করেন।
এবিষয়ে নাজমুল হাসান বলেন-“আপনারা জানেন আমি দীর্ঘদিন ছাত্র অধিকার পরিষদ সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করেছি। আমি কিছুদিন আগে পদত্যাগ করেছি। এখন আমি শিক্ষার্থী বান্ধব কাজ করার জন্য কলেজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্রদলে যোগদান করেছি।”
সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাহরিয়ার বায়েজিদ বলেন-“নাজমুল আমার সাথে আগে থেকেই কাজ করতো। তাকে সব ভালো কাজে পাশে পেয়েছি। শিক্ষার্থীদের উন্নয়নের জন্য দলমত কোনো বিষয় না। বিষয় হচ্ছে একসাথে শিক্ষার্থীদের নিয়ে কাজ করার জন্য একটা প্লাটফর্ম দরকার। বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্রদল সরকারি আশেক মাহমুদ কলেজে অনেক শক্তিশালী ও শিক্ষার্থী বান্ধব। এখানে যে কেউ ভালো কাজে অংশগ্রহণ করবে।”




