স্টাফ রিপোর্টারঃ জামালপুরের ইসলামপুর উপজেলার মোরাদাবাদ এলাকায় আসন্ন ঈদ উপলক্ষে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিবাহিত বনাম অবিবাহিতদের এক প্রীতি ক্রিকেট ম্যাচ।
ঈদের দিন সকাল ১১টায় মোরাদাবাদ বাজার মাঠে অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত ক্রিকেট লড়াই।
জানা গেছে, প্রতিবছরের মতো এবারও এলাকার তরুণদের উদ্যোগে এই ব্যতিক্রমী ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যেই খেলা ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। স্থানীয় মানুষজনও আগ্রহ নিয়ে খেলা দেখার অপেক্ষায় রয়েছেন।
বিবাহিত দলের অধিনায়ক ওসিজল বলেন- “অবিবাহিতরা তো এখনো বাচ্চা। আমাদের অভিজ্ঞতার কাছে ওরা কিছুই না। ইনশাআল্লাহ আমরা জিতবো, ওরা টিকতেই পারবে না।”
অন্যদিকে অবিবাহিত দলের অধিনায়ক হৃদয় আহম্মেদ শাওন বলেন-“আমাদের প্রতিপক্ষ বিবাহিতরা সংসার নিয়েই ব্যস্ত থাকে। মাঠে আমাদের সাথে ওরা পারবে না। এলাকার সব অবিবাহিত ছেলে-মেয়েরা আমাদের জয়ের অপেক্ষায় আছে। ইনশাআল্লাহ আমরাই জিতবো।”
আয়োজকরা জানান- খেলাটি ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। খেলাটি উপভোগ করতে ঈদের দিন মাঠে দর্শকদের ভিড় জমবে বলেও আশা করা




