ইসলামপুর

ছাদ ধ্বসে আহত ১৩ নির্মাণ শ্রমিক

ফিরোজ শাহ, ইসলামপুর: জামালপুরের ইসলামপুর থানায় নির্মাণাধীন ভবনের ছাঁদ ধ্বসে আহত হয়েছেন ১৩ নির্মাণ শ্রমিক।

সোমবার বিকেলে ইসলামপুর থানা এলাকার ভিতরে এ ঘটনা ঘটে।

ইসলামপুর ফায়ার সার্ভিস জানায়- ইসলামপুর থানার নতুন ভবনের নির্মান কাজ চলছে। রোববার ওই ভবনের প্রথম তলার ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন শ্রমিকরা। এক পর্যায়ে নির্মাণাধীন ছাদটি ধসে পড়ে। এতে ৭জন নির্মাণ শ্রমিকসহ ১৩জন চাপা পড়েন।

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেয় ও ১৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে ইসলামপুর উপজেলা হাসপাতালে পাঠায়। এদের মধ্যে ৫ জনের অবস্থার অবনতি হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Related Articles

Back to top button