ইসলামপুরপ্রধান খবররাজনীতি

পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মিল্লাত

স্টাফ রিপোর্টার: আগামী পাঁচ বছরের মধ্যে সারা দেশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, এই সময়ের মধ্যে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানো হবে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন-“বিএনপি সরকার শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী। সরকার গঠনের আগে ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এর অংশ হিসেবে সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।”

তিনি আরও বলেন-“পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আগামী পাঁচ বছরের মধ্যে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মিল্লাত বলেন-“যুদ্ধ পরিস্থিতির কারণে যারা বিদেশে যেতে পারেননি, তাদের বিমান টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে।”

Related Articles

Back to top button