বকশীগঞ্জ

মজুত ও চড়া দামে জ্বালানি তেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

মতিন রহমান,বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাত আটটার দিকে পৌর এলাকার চন্দেরবন গ্রামে অভিযান চালিয়ে এই দণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন থেকে জানা গেছে- গোপন সংবাদের ভিত্তিতে চন্দেরবন এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন বকশীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা।

অভিযান চলার সময় ওই এলাকার বাসিন্দা মাসুদ রানা মাতুন (৩৫)-এর বাড়িতে অবৈধভাবে পেট্রোল ও ডিজেল মজুতের প্রমাণ পাওয়া যায়। তিনি নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সাধারণ ক্রেতাদের কাছে জ্বালানি তেল বিক্রি করছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা জানান- ওই ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় ১১০ লিটার পেট্রোল ও ডিজেল জব্দ করা হয়েছে। জব্দকৃত তেল পরবর্তীতে সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করে দেওয়া হয়।

তিনি আরও বলেন, “জ্বালানি তেলের অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে আমাদের এই ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কঠোর অবস্থানে রয়েছি।”

অভিযানের সময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button