দেওয়ানগঞ্জ

আওয়ামী লীগের দুই নেতাকে কারাগারে প্রেরন

স্টাফ রিপোর্টার: জামালপুরের দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় আটক দুই আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৯ জুন) ভোরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। পরে দুপুরে আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে প্রেরনের আদেশ দেন।

আটককৃতরা হলেন-কার্যক্রম নিষিদ্ধ দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজল হক খান (৫০) এবং চুকাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোজাফফর আলী (৩০)।

পুলিশ জানায়- গত সোমবার দুপুরে পৌর এলাকার বাদে শশারিয়া গ্রামে জামায়াত নেতা আজাদুলের বাড়ির সামনের পাকা সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি নাশকতা মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাদের গ্রেফতার করা হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন- নাশকতার মামলায় ওই দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদের জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

Related Articles

Back to top button