জামালপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস
শফিকুল ইসলাম,জামালপুর: ‘শিশু শ্রমকে লাল কার্ড দেখাই, শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্ত বয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
রবিবার দুপুরে শহরের দয়াময়ী মোড়ে দিবসটি উপলক্ষ্যে মানববন্ধনের আয়োজন করে সচেতন নাগরিক কমিটি- সনাক, জামালপুর ও টিআইবি।
ঘন্টাব্যাপী মানববন্ধনে সনাক সভাপতি শামীম খানের সভাপতিত্বে মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, সনাক সদস্য রফিকুজ্জামান মল্লিক, শর্মী চৌধুরী, জেলা ব্র্যাক প্রতিনিধি শফিকুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন- শিশুশ্রম সস্তা হওয়ায় বিভিন্ন ঝুকিপূর্ণ কাজে শিশুদের নিয়োজিত করা হয়। বিশেষ করে কল-কারখানা, ওয়ার্কশপ, রেষ্টুরেন্ট, ঘর গৃহস্থালির বর্জ্র পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শিশুদের দিয়ে করানো হয়। এতে করে শিশুরা স্বাস্থ্যঝুকিতে পড়ছে।
মানববন্ধনে শিশুশ্রমকে লাল কার্ড প্রদর্শণ করে শিশু শ্রম বন্ধে সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যাবস্থা নেয়ার আহবান জানান বক্তারা।




