বকশীগঞ্জ

ধান শুকানোর সময় বিদ্যুৎ স্পর্শে কৃষকের মৃত্যু

মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে এলাকায় বিদ্যুৎস্পর্শে রোপন মিয়া (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সূর্যনগর পূর্বপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রোপন মিয়া ওই এলাকার হযরত আলীর ছেলে।

রোপনের স্বজনেরা জানান- মঙ্গলবার দুপুরে রোপন মিয়া বাড়ির উঠানে বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করে ধান উড়াচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক সংযোগের তারে জড়িয়ে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল বলেন- “ধান উড়ানোর কাজে ব্যবহৃত বৈদ্যুতিক ফ্যান থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। একজন মানুষের এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

Related Articles

Back to top button