সরিষাবাড়ী

সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি

সভাপতি কিবরিয়া, সম্পাদক শফিকুল

মোঃ মোস্তাফিজুর রহমান,সরিষাবাড়ী: জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাত সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

এতে ‘দৈনিক প্রথম সূর্যোদয়’ পত্রিকার প্রতিনিধি গোলাম কিবরিয়াকে সভাপতি এবং ‘দৈনিক বাংলা বাজার’ পত্রিকার প্রতিনিধি শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুর ১২টায় উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সাধারণ সভায় দুই বছর মেয়াদি এই কমিটির অনুমোদন দেওয়া হয়। উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে নতুন এই নেতৃত্ব বেছে নেওয়া হয়েছে।

সভায় নতুন কমিটির সদস্যদের নাম সবার সামনে তুলে ধরেন প্রেস ক্লাবের আহ্বায়ক, প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ।

কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ‘দৈনিক আগামীর সময়’ পত্রিকার মোস্তাফিজুর রহমান। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে ‘দৈনিক পর্যবেক্ষণ’-এর রাশেদুল ইসলাম রাসেল এবং অর্থ সম্পাদক পদে ‘দৈনিক মুক্ত খবর’-এর রাজু আহম্মেদ নির্বাচিত হয়েছেন। পাশাপাশি কার্যকরী এই কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে স্থান পেয়েছেন ‘ভোরের ডাক’ পত্রিকার তৌকির আহাম্মেদ হাসু এবং ‘দৈনিক বাংলার দূত’-এর মো. আবুল হোসেন চাঁদ।

Related Articles

Back to top button