দেওয়ানগঞ্জ

জিঞ্জিরাম নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদী থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে বাহাদুরাবাদ নৌ থানা পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার সানান্দবাড়ী হাফেজ মোড় সংলগ্ন এলাকা থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে হাফেজ মোড় এলাকায় নদীর পানিতে এক যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে তারা পুলিশে খবর দিলে বাহাদুরাবাদ নৌ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে বাহাদুরাবাদ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান- খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহটি নদী থেকে তোলা হয়েছে। তিনি উল্লেখ করেন, মরদেহের পরিচয় শনাক্ত করার জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ ও তার পরিচয় জানা সম্ভব হবে।

Related Articles

Back to top button