জামালপুর

বিয়ের প্রলোভনে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার: জামালপুরের বকশীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের মামলায় আসলাম হোসেন (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসলাম বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের সলই মণ্ডলপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৩ সালের ২০ জুলাই রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর বাড়িতে গিয়ে তাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন আসলাম। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান- মোট নয়জন সাক্ষীর সাক্ষ্য এবং পর্যাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসলাম হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানার এই আদেশ দিয়েছেন।

Related Articles

Back to top button