সারাদেশ

শেরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সংরক্ষিত নারী আসনের এমপি ডা. প্রিয়াঙ্কা

শেরপুররাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের গোয়ালপাড়া সরকারবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

রোববার সন্ধ্যা ৬টার দিকে তিনি অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও পোশাক বিতরণ করেন।

এ সময় এমপি প্রিয়াঙ্কা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শুনে দ্রুত পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস দেন।

তিনি বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যারা সর্বস্ব হারিয়েছেন, তাদের পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

ঘটনাস্থল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ইঞ্জি. মনোয়ার হোসেন রঞ্জু, জেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব কামরুল হাসানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

এর আগে গত বৃহস্পতিবার আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ছয়টি পরিবারের বসতঘর, আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্তদের দাবি, নগদ অর্থ, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Related Articles

Back to top button