সারাদেশজাতীয়জামালপুর

জামালপুর সমিতি ঢাকার ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: জামালপুর সমিতি ঢাকার ঈদ পুনর্মিলনী ও সবংর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার এই ঈদ পুনর্মিলনী ও সবংর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্যান প্যাসেফিক হোটেল সোনারগাঁও এ আয়োজিত অনুষ্ঠানে জামালপুর জেলা থেকে নির্বাচিত উপদেষ্টা, মন্ত্রী, সংসদ সদস্যবৃন্দ ও জেলা পরিষদের প্রশাসকদের সবংর্ধনা প্রদান করা হয়।

প্রধান মন্ত্রীর রাজনৈতিক ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: নজরুল ইসলাম খান, বেসামরিক বিমান পরিবহন ও পযর্টন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, সংসদ সদস্য এ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, মো: মোস্তাফিজুর রহমান বাবুল, মো: ফরিদুল কবির তালুকদার শামীম, এ ই সুলতান মাহমুদ বাবু, জামালপুর জেলা পরিষদের প্রশাসক সাবেক প্রতিমন্ত্রী মো: সিরাজুল হককে সবংর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির কো সভাপতি লে. জে. সিনা ইবনে জামালী (অব.)। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহবায়ক ব্যারিষ্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। সমিতির কার্যক্রম ও সার্বিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন মহাসচিব মো: তারিকুল আজম। এ ছাড়াও বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব, হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান এ এস এম আব্দুল হালিম, সাবেক মন্ত্রী আব্দুস সাত্তার প্রমুখ ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আহবায়ক কমিটির সদস্য সচিব সাদেক আকতার নেওয়াজী ও সমিতির কোষাধক্ষ্য মোনালিসা শারমিন সুস্মিতা । অনুষ্ঠানে সমিতির উপদেষ্টা মন্ডলী, আজীবন সদস্যবৃন্দ, সরকারী ও বেসরকারী পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ জেলার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবংর্ধনা অনুষ্ঠানে অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে সকলে বক্তব্যে জামালপুর জেলার উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন। সবশেষে ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Related Articles

Back to top button