জামালপুর

৫২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

জাহাঙ্গীর আলম, জামালপুর: জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের জামতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবাসহ রুহুল আমিন ও খোকন নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে নরুন্দি তদন্ত কেন্দ্রের একটি দল এই অভিযান চালায়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ওই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল এই দুজন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

এ বিষয়ে তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুল হক জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবার ও সরবরাহের সঙ্গে জড়িত কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Related Articles

Back to top button