দিনব্যাপী কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত
মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর।
২০২৫-২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিস থেকে জানা যায়- দিনব্যাপী কৃষক প্রশিক্ষণে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন মিয়া পার্টনার পরিচিতির উদ্দেশ্য, উত্তম কৃষি চর্চার ধারণা, প্রচলিত কৃষি এবং উত্তম কৃষি চর্চার মধ্যে পার্থক্য বিষয়ক আলোচনা করেন। এছাড়াও উত্তম কৃষি চর্চার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস পরিচিতি, তথ্যাবলী লিপিবদ্ধকরণ ও সংরক্ষণ পদ্ধতি, অডিট প্রস্তুতি এবং সার্টিফিকেশন প্রক্রিয়ার ধারণা প্রভূত বিষয় সম্পর্কে প্রশিক্ষনার্থীদের অবগত করেন।
এ সময় সহকারী কৃষি কর্মকর্তা শেখ ফরিদ উপস্থিত ছিলেন। পরে প্রত্যেক প্রশিক্ষনার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন মিয়া।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন মিয়া বলেন- এ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থী কৃষকেরা উত্তম কৃষি চর্চা, উত্তম কৃষি চর্চা বাস্তবায়নের উদ্দেশ্য, উত্তম কৃষি চর্চা ও প্রচলিত কৃষি চর্চার মধ্যে পার্থক্য সম্পর্কে ধারণা পেয়েছেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকেরা কৃষি ক্ষেত্রে এ ধারনা প্রয়োগের মাধ্যমে লাভবান হবেন।




