জামালপুর

কমিউটার ট্রেনে উঠতে গিয়ে কিশোরী আহত

জাহাঙ্গীর আলম,জামালপুর: ঢাকাগামী কমিউটার ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে  পড়ে ইকরা (১৫) নামে এক কিশোরী আহত হয়েছেন ।

বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে জামালপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান- দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা গামী কমিউটার ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে যাত্রীদের মধ্যে ওঠানামার ব্যস্ততা শুরু হয়। এ সময় ইকরা ট্রেনে ওঠার চেষ্টা করলে অসাবধানতাবশত তার পা পিছলে যায়। ফলে তিনি ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝখানে নিচে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্টেশনে উপস্থিত যাত্রী ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরে পরিবারের সদস্যদের সহযোগিতায় আহত ইকরাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তার প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান বলেন- “দুর্ঘটনার সংবাদ পাওয়ার ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি এবং জমালপুর জেনারেল হাসপাতালে পৌঁছে আহত কিশোরীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়া হয় এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে “

Related Articles

Back to top button