জামালপুর

ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্র ঘোষিত এক মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ জুন) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসের বিজ্ঞান ভবন, পানাউল্লাহ আহমেদ হল, সুখজান বিবি হল, কলেজের পুকুরপাড়সহ বিভিন্ন স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ছাত্র শিবিরের কলেজ শাখার সভাপতি মো. জামাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক শওকত আলম মীর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামালপুর জেলা শাখার সাহিত্য সম্পাদক শামসুদ্দিন সোলাইমান। এছাড়াও কলেজ শাখার সেক্রেটারি এহসানুল বারী আম্মারসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ৪০টি বৃক্ষরোপণ এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে ৪০টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

সভাপতির বক্তব্যে মো. জামাল হোসেন বলেন- পরিবেশ রক্ষার আন্দোলনকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক শওকত আলম মীর বলেন- পরিবেশের ভারসাম্য রক্ষা ও বাস যোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে আরও সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

Related Articles

Back to top button