মোবাইল ফোন ব্যবহার করায় এক পরীক্ষার্থী বহিষ্কার
এম আর সাইফুল, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এইচএসসি (বিএমটি) পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের চেষ্টার অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) এইচএসসি (বিএমটি) একাদশ শ্রেণির ব্যবসায় গণিত ও পরিসংখ্যান পরীক্ষা চলাকালে মাদারগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
বহিষ্কৃত পরীক্ষার্থী মির্জা কবির টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. কামরুজ্জামান।
কামরুজ্জামান বলেন- “ব্যবসায় গণিত ও পরিসংখ্যান পরীক্ষা চলাকালে এক পরীক্ষার্থী পরীক্ষার বিধি লঙ্ঘন করে মোবাইল ফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের চেষ্টা করেন। বিষয়টি ধরা পড়লে পরীক্ষার বিধিমালা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়।”
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও কেন্দ্র তদারকি কর্মকর্তা রহুল আমিন বলেন- “পরীক্ষা চলাকালে ওই শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে সে মোবাইল ফোনটি লুকানোর চেষ্টা করলেও তাকে হাতেনাতে ধরা হয়।”




