মাদারগঞ্জ

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দোয়া মাহফিল

এম আর সাইফুল,মাদারগঞ্জ: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে পৌর শহরের বালিজুড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা ও পৌর বিএনপি যৌথভাবে এই আয়োজনের উদ্যোগ নেয়।

মাহফিলে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে স্থানীয় মুসল্লিদের পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল।

Related Articles

Back to top button