জামালপুর

আচরণ বিধি লঙ্ঘনের দুই অভিযোগে বিএনপির প্রার্থীকে শোকজ

স্টাফ রিপোর্টার: জামালপুর সদর-৫ আসনে আচরণ বিধি লঙ্ঘনের পৃথক দুই অভিযোগে বিএনপির প্রার্থী ওয়ারেছ আলী মামুনকে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

রবিবার জামালপুর সদর-৫ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও জামালপুর অর্থ ঋণ আদালতের বিচারক মোঃ ইকবাল মাহমুদ স্বাক্ষরিত দুইটি পত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

পত্র দুইটিতে উল্লেখ করা হয়- ১ ফেব্রুয়ারি জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নে নির্বাচনী পথসভায় রঙ্গিন ব্যানার ব্যবহার করা হয় এবং ৬ ফেব্রুয়ারি জামালপুর শহরের কাচারীপাড়া মসজিদে জুম্মার নামাজের সময় মুসুল্লিদের কাছে ভোট প্রার্থনা করা হয়। এসব আচরণ বিধি লঙ্গনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও রয়েছে। জামালপুর আদালতের আইনজীবি মোঃ শওকত আলী এমন  দুইটি অভিযোগ করেছেন বলে পত্রে থেকে জানা যায়।

এই দুই অভিযোগের প্রেক্ষিতে আগামী ৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে অর্থ ঋণ আদালতে  স্বশরীরে অথবা প্রতিনিধি মাধ্যমে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হয় পত্র দুইটিতে।

কারন দর্শানোর পত্র দুইটির অনুলিপি বিভিন্ন দপ্তরে প্রদান করা হয়।

Related Articles

Back to top button