জাতীয়প্রধান খবর

ভোট নিরপেক্ষ হলে ফল মেনে নিতে রাজি: জামায়াত আমির

নিউজ ডেস্ক:

ভোট নিরপেক্ষ হলে জামায়াত ফল মেনে নিতে রাজি বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, “ভোট নিরপেক্ষ হলে আমার ফল মেনে নিতে রাজি, অন্যদেরও মেনে নিতে হবে। আগামীর সরকার হবে ১৮ কোটি মানুষের সরকার। যুবকরা প্রথমবারের মতো ভোট প্রদানের সুযোগ পেল।”

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় ঢাকার ৬০ ফিটে মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) কেন্দ্রে ভোট দেওয়া শেষ তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, “গতকাল রাতের বিভিন্ন ঘটনার সংবাদ বিভিন্নভাবে উপস্থাপন করেছে। আমরা চাই মিডিয়া নিরপেক্ষ ভূমিকা পালন করুক।”

সূত্রঃ রাইজিং বিডি

Related Articles

Back to top button