জামালপুর

গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার: জামালপুর সদরে ক্ষেতে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে হৃদয় (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) সকাল ১১ টার দিকে সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ী চর মৌহাডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া হৃদয় ওই এলাকার মধু মিয়ার ছেলে। সে স্থানীয় কেন্দুয়া কালিবাড়ী মুকল নিকেতন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারে সে বড় সন্তান এবং তার একটি ছোট বোন রয়েছে।

স্থানীয়রা জানান- প্রতিদিনের মতো শুক্রবারও হৃদয়  গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশের ক্ষেতে যায়। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বাড়িতে নিয়ে আসলে সেখানেই তার মৃত্যু হয়।

ঘটনাটি নিশ্চিত করে জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন- ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Back to top button