বকশীগঞ্জ

বকশীগঞ্জে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস 

মতিন রহমান, বকশীগঞ্জ: ‘বিশ্বজুড়ে আরও দশ লক্ষ মিডওয়াইফ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৫ মে) বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ আজিজুল হক।

আলোচনা সভায় সিভিল সার্জন ডা. মুহাম্মদ আজিজুল হক বলেন- “নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ এবং মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার হ্রাসে মিডওয়াইফ বা ধাত্রীদের ভূমিকা অনস্বীকার্য। একটি সুস্থ জাতি গঠনে এবং গর্ভবতী মায়েদের প্রসবকালীন জটিলতা দূর করতে মাঠপর্যায়ে মিডওয়াইফদের আরও দক্ষ ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। বর্তমান সরকার তৃণমূল পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মিডওয়াইফারি পেশাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।”

অনুষ্ঠানে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, মিডওয়াইফারি কর্মকর্তাসহ স্থানীয় স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে উপস্থিত সবার মাঝে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

Related Articles

Back to top button