দেওয়ানগঞ্জ

মায়ের সাথে গোসলে নেমে জিঞ্জিরাম নদীতে নিখোঁজ সোহাগ

মহসিন রেজা রুমেল,​দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীতে গোসল করতে নেমে সোহাগ (১০) নামে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

রোববার (৩১ মে) বিকেলে উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সবুজপাড়া এলাকার মুল্লুক চানের নৌকা ঘাটে এই দুর্ঘটনা ঘটে।

​নিখোঁজ সোহাগ চর আমখাওয়া ইউনিয়নের সিলেটপাড়া গ্রামের শাহজাহানের ছেলে।

​স্থানীয়রা জানান- রোববার বিকেলে মায়ের সাথে জিঞ্জিরাম নদীতে গোসল করতে নামে সোহাগ। এ সময় নদীর তীব্র স্রোতে সে হঠাৎ তলিয়ে যায়। মায়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধারের চেষ্টা চালালেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

​চরআমখাওয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- শিশু নিখোঁজের খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

​দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান- “জিঞ্জিরাম নদীতে এক শিশু নিখোঁজের খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। উদ্ধার কাজে সহায়তার জন্য ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে উদ্ধারে চেষ্টা চলছে।”

Related Articles

Back to top button