সারাদেশ
গলায় বাদাম আটকে মানহা’র মৃত্যু
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে শ্বাসরুদ্ধ হয়ে মানহা মনি নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর ২টার দিকে শহরের বেপারীপাড়া হিরন্ময়ী মাঠ সংলগ্ন মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। মানহা স্থানীয় মোস্তফা আহমেদের নাতনি।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান- মায়ের সঙ্গে স্কুল শিক্ষক নানা মোস্তফা আহমেদের বাড়িতেই থাকতো মানহা মনি। মঙ্গলবার দুপুর ২টার দিকে শিশুটি বাদাম খাচ্ছিল। একপর্যায়ে গলায় একটি বাদাম আটকে যায়। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে আটকে যাওয়া বাদাম ছাড়ানোর চেষ্টা করলেও সম্ভব হয়নি। হাসপাতালে নেওয়ার আগেই শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় মানহা।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারহানা সুলতানা জানান- হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।




