স্টাফ রিপোর্টার: জামালপুরে শিপন নামে এক যুবককে হত্যার দায়ে একজনকে মৃত্যদন্ড দিয়েছে আদালত। এছাড়াও হত্যায় সহযোগিতার দায়ে দুই নারীকে সাত বছর করে কারাদন্ড প্রদান করা হয়।
রোববার বিকেলে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো: নেজাম উদ্দীন এই রায় ঘোষনা করেন।
মৃত্যদন্ড প্রাপ্ত আসামী মো: আরিফুল ইসলাম এবং কারাদন্ড প্রাপ্ত দুই নারী আরফিন আক্তার তিশা ও লাভলী বেগম। তারা সকলেই শাহবাজপুর ইউনিয়নের বাসিন্দা।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত -১ এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ দিদারুল ইসলাম দিদার জানান- ২০২২ সালে জামালপুর সদর উপজেলার শাহবাজপুর এলাকার শিপন কাজিকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা গফুর কাজী বাদী হয়ে জামালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত করে গ্রেপ্তারের পর আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সাক্ষ্য প্রমাণ শেষে রোববার আদালত এই রায় ঘোষণা করেন।




