জামালপুর

১০০ এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি

স্টাফ রিপোর্টার: এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং স্কুল থেকে ঝরে পড়া রোধ করতে জামালপুরে ১০০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।

শনিবার (২২ আগস্ট) শহরের দোস্ত এইড কনফারেন্স সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীকে মাসিক দুই হাজার টাকা করে ১০০ জনের জন্য মোট দুই লাখ টাকার শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকারকর্মী এবং উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন বিভাগের প্রধান জাহাঙ্গীর সেলিম। এতে সভাপতিত্ব করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী।

সংশ্লিষ্টরা জানান, দোস্ত এইড তাদের শিক্ষাবৃত্তি প্রকল্পের আওতায় প্রতি মাসে দুই হাজারেরও বেশি শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি দিয়ে থাকে। আর্থিক সহায়তার পাশাপাশি নিয়মিত তদারকি ও পরিচর্যার মাধ্যমে এসব পিছিয়ে পড়া শিক্ষার্থীর শিক্ষাজীবন সুন্দরভাবে এগিয়ে নিতেও সংস্থাটি কাজ করে যাচ্ছে।

Related Articles

Back to top button