প্রতিষ্ঠাবার্ষিকী, সংবর্ধনা ও সার সংকট নিরসনে বিএনপির প্রস্তুতি সভা
মতিন রহমান,বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সংবর্ধনা এবং কৃষকদের সার সংকট নিরসনের দাবিতে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন এই সভার আয়োজন করে।
সভায় আগামী ১ সেপ্টেম্বর দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ৪ সেপ্টেম্বর পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে এলাকার কৃষকদের চলমান সার সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান বক্তারা।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য দেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশাদ আলী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিবুল ইসলাম সঞ্জু, মিজান তালুকদার, সহ-সভাপতি আব্দুল হামিদ, জাহাঙ্গীর আলম পুলক, গাজীউর রহমান মোল্লা ও আব্দুর রউফ মাস্টার।
এ ছাড়া বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কারী, মমতাজুর রহমান মমতাজ, উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল্লাহ সওদাগর বিপ্লব, ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম, ওলামা দলের সভাপতি রুহুল আমীন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন, বাটরাজোর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিটন আকন্দ, বগারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফি আলম এবং কামালপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পলাশ।
সভায় উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




