দেওয়ানগঞ্জ
ককটেল বিস্ফোরণ মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার: জামালপুরের দেওয়ানগঞ্জে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) রাতে দেওয়ানগঞ্জ পৌর শহরের চরভবশুর সরকারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়- চলতি বছরের জুন মাসে পৌর শহরের বাদেশশারিয়া বাড়ি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করে। মামলার তদন্তে চরভবশুর এলাকার মৃত মজিবর রহমানের ছেলে সোহেল রানার সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।




