মেলান্দহ

রাজনৈতিক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সাকিব আল হাসান নাহিদ,মেলান্দহ: জামালপুরের মেলান্দহ উপজেলায় রাজনৈতিক মামলায় শফিকুল ইসলাম কাজী নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বুধবার (২৬ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে মেলান্দহ পৌরসভার পাচুরপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শফিকুল ইসলাম কাজী পৌরসভার পাচুরপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি মেলান্দহ পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে শফিকুল ইসলাম কাজীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মেলান্দহ থানায় নেওয়া হয়। বৃহস্পতিবার প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, শফিকুল ইসলাম কাজী একটি রাজনৈতিক মামলার আসামি। বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Related Articles

Back to top button