জাবিপ্রবিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের বৃক্ষরোপণ

মো: মিরাজুল ইসলাম,জাবিপ্রবি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাবিপ্রবিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। দলের দেশব্যাপী ‘৬ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচিটি পালিত হয়।
শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন জাবিপ্রবির ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান এবং সহকারী অধ্যাপক ড. আল মামুন সরকার। এছাড়া শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমির হামজা, আহ্বায়ক কমিটির সদস্য ইফতে খাইরুল ইসলাম ও আমানউল্লাহসহ অন্যান্য নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির ওপর এ কর্মসূচিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এ বিষয়ে শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম আব্দুল্লাহ আল মাসুদ বলেন- ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই ক্যাম্পাসে তারা এ উদ্যোগ নিয়েছেন।
তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান ছাত্রদল নেতা ইফতে খাইরুল ইসলাম। তিনি বলেন, পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। সবাই নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে এলে ক্যাম্পাস এবং সমাজ আরও সবুজ ও সুন্দর হয়ে উঠবে।




