জামালপুর

তিন হাজার লিটার পেট্রোলসহ আটক ১১জনকে পুলিশের কাছে সোপর্দ

স্টাফ রিপোর্টার: জামালপুর সদর উপজেলার কালিবাড়ী বাজার এলাকায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় প্রায় তিন হাজার লিটার পেট্রোলসহ ১১ ব্যক্তিকে আটক করে স্থানীয় জনতা। পরে বুধবার বিকেলে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এর আগে বুধবার (২৫ মার্চ) মধ্য রাতে ১১ জনকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর থানার অফিসার ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান।

আটক ব্যক্তিরা হলেন- জামালপুর জেলার মেলান্দহ উপজেলার হাকিম মিয়া (৪০), হামিদুর রহমান (৫২), মো. মারুফ হোসেন (২৪), সদর উপজেলার হাফিজুর রহমান (৪০), মাদারগঞ্জ উপজেলার মো. শাহ জামাল (৫০), আলতাফুর রহমান (৪৮), সরিষাবাড়ী উপজেলার মো. জুগলু মিয়া (৪৪), মো. জহুরুল ইসলাম (৪৫) মো. সবুজ মিয়া (৪০), বগুড়া জেলার ফুল মিয়া (৩৮) ও মনির হোসেন (৪৫)।

স্থানীয়রা জানান-গতকাল মধ্য রাতে কয়েকটি যানবাহনে ১৫টি ড্রামে করে পেট্রোল অন্যত্র নিয়ে যাবার সময় বিষয়টি নজরে আসে এলাকাবাসীর। এ সময় সন্দেহ হলে স্থানীয়রা গাড়ি গুলোকে থামিয়ে তল্লাশি চালায়। পরে গাড়ি গুলোতে থাকা বিপুল পরিমাণ পেট্রোল দেখতে পেয়ে তারা গাড়িতে থাকা ১১ জন ব্যাক্তি কে আটক করেন।

এসব বিষয়ে জামালপুর থানার অফিসার ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান বলেন- ‍“এলাকাবাসী মধ্যরাতে ১১জনকে আটক করে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে বুধবার বিকেলের দিকে আটক ব্যক্তিদের থানায় আনে। এই বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।”

ওসি মিজানুর রহমান আরো জানান- খোলা বাজারে অধিক মূল্যে বিক্রির জন্য এই তেলগুলো নিয়ে যাওয়া হচ্ছিলো। তবে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিলো, সেই বিষয়টি তদন্ত সাপেক্ষে জানা যাবে।

Related Articles

Back to top button