মাদারগঞ্জপ্রধান খবর

jamalpurnews24.com- এ ভিডিও প্রকাশ: হিসাবরক্ষণ কার্যালয়ের দুইজনকে বদলি

এম আর সাইফুল,মাদারগঞ্জ: জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার হিসাবরক্ষণ কার্যালয়ে কর্মকর্তা ও নিরীক্ষকের বাগ-বিতন্ডার শিরোনামে একটি ভিডিও গত ৫ এপ্রিল (রোববার) jamalpurnews24.com- এর ফেসবুক পেইজে প্রকাশ করা হয়। মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি। ব্যাপক সমালোচনা করে নেটিজেনরা।

ঘটনার প্রেক্ষিতে গত ৭ এপ্রিল (মঙ্গলবার) বিভাগীয় তদন্ত টিম সরেজমিনে তদন্ত কার্যক্রম পরিচালনা করে।

এরপর মাদারগঞ্জ উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের কর্মকর্তা ওয়াহেদ পারভেজকে কিশোরগঞ্জ জেলার ইটনা’তে ও নিরীক্ষক শফিকুল ইসলামকে নেত্রকোনা জেলার খালিয়াজুরি”তে বদলি করা হয়েছে।

হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের হিসাব মহানিয়ন্ত্রক (প্রশাসন-১) মানিক হোসেন স্বাক্ষরিত এক পত্রে ওয়াহেদ পারভেজকে কিশোরগঞ্জ জেলার ইটনা’তে এবং ময়মনসিংহ বিভাগের ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস এর কার্যালয়ের নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা (প্রশাসন) এনামুল হক স্বাক্ষরিত আরেক পত্রে নিরীক্ষক শফিকুল ইসলামকে নেত্রকোনা জেলার খালিয়াজুরি”তে বদলি করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় মহলে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বিষয়টির সুষ্ঠু তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন।

Related Articles

Back to top button