মেলান্দহ

কেজিএস খলিল বারেক আইয়ুব দাখিল মাদ্রাসার ২০০৫ ব্যাচের ঈদ পুনর্মিলনী

স্টাফ রিপোর্টার: “স্মৃতির পাতায় ফিরে দেখা, বন্ধুত্ব থাকুক চিরকাল সবার মাঝে” এই স্লোগান নিয়ে জামালপুরের মেলান্দহ উপজেলার ঐতিহ্যবাহী কেজিএস খলিল বারেক আইয়ুব দাখিল মাদ্রাসার এসএসপি ২০০৫ ব্যাচের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে বিদ্যালয়ের হলরুমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুনর্মিলনী অনুষ্ঠানে কেজিএস খলিল বারেক আইয়ুব দাখিল মাদ্রাসার অফিস সহকারী আলমগীর হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাদরাসার সভাপতি সামিউল আলম বিএসসি। এ সময় বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মোঃ আবদুল হক ।

অনুষ্ঠানে  মোঃ মোবারক হোসেন, বেলতৈল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ ইসরাফিল হোসেন, সহকারী শিক্ষক মোঃ মনজুরুল হোসেন দুদু,আব্দুল মোতালেব জিন্নাহ, আব্দুল জলিল, মোঃ আজিজ বিএসসি, দীন মোহাম্মদ, জুলেখা পারভীন, লিয়াকত আলী, অমর কুমার সূত্রধর, শাজাহান আলী,শাপলা আক্তার, রোকসানা জাহান, জান্নাতুন মাওয়া, জহুরুল ইসলাম লিটু, মুন্জুরুল ইসলাম বিএসসিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন- মোঃ হুমায়ুন আহমেদ, রাশেদুল ইসলাম, মনোয়ার (জিয়াউল), উবাইদুর রহমাান রিপন মিয়া,সুহেল রানা হেলাল,জামিনুর ইসলাম, জিয়াউল হক, ভিডিও কলে প্রবাস থেকে যুক্ত ছিলেন, মাহবুব, মিজান, আল আমিন,মিন্ঠু,সুমন,লাভলু,ও মোস্তাক,রোজিনাসহ আরো অনেকে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মধ্যাহ্নভোজ এবং মাদ্রাসার প্রয়াত শিক্ষক শিক্ষার্থীদের জন্য দোয়া করা হয় এবং শিক্ষক শিক্ষিকা মন্ডলীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

Related Articles

Back to top button