সরিষাবাড়ী

নিখোঁজের ৭ ঘণ্টা পর যমুনা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার: জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো: মোহেবুল্লাহ।

পানিতে ডুবে নিহতরা হলেন- উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর গ্রামের শামীম হোসেনের ছেলে উসমান গনি (৮) এবং একই গ্রামের ফিরোজ হোসেনের ছেলে ইসমাইল হোসেন (৭)।

স্থানীয়রা জানায়, দুপুরে পিংনার রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় কয়েকজন শিশুর সঙ্গে যমুনা নদীতে গোসল করতে নামে উসমান ও ইসমাইল। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তারা তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার চেষ্টা চালালেও তাদের খুঁজে পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রায় ৭ ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যায় নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্র উপপরিদর্শক মোঃ মোহেবুল্লাহ বলেন- প্রায় সাত ঘন্টা পর শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মরদেহ উপরে নিয়ে আসা হচ্ছে।

জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. শহীদুল ইসলাম বলেন- ‘নিখোঁজের সংবাদ পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। দীর্ঘ অনুসন্ধানের পর দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।’

Related Articles

Back to top button