মাদারগঞ্জ

আমানত ফেরত আন্দোলনে ইউএনও-এমপির গালে জুতা মারার স্লোগান

স্টাফ রিপোর্টার: জামালপুরের মাদারগঞ্জে সমবায় সমিতিতে জমা রাখা অর্থ ফেরতের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় সংসদ সদস্যকে (এমপি) নিয়ে আপত্তিকর স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (২৩ জুন) মাদারগঞ্জ উপজেলা কার্যালয়ের সামনে থেকে ধারন করা ভিডিওটি  এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করেন। এরপর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ৪৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, মাদারগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে একজন নারী মাইক নিয়ে বলছেন, ‘ইউএনও দুই গালে জুতা মারো তালে তালে, এমপি স্যারের দুই গালে জুতা মারো তালে তালে। বিএনপির গালে গালে জুতা মারো তালে তালে, প্রশাসন কি করে ‘ একই সাথে আন্দোলনে থাকা ব্যক্তিরাও তাঁর সাথে সুর মেলাচ্ছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে সমবায় সমিতিতে জমা রাখা অর্থ ফেরতের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করেও তাঁরা কোনো কার্যকর সমাধান পাননি। তাই বাধ্য হয়ে নতুন করে কঠোর কর্মসূচি শুরু করেছেন তাঁরা।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন  আকন্দ বলেন-‘আমরা ভিডিও টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। সন্ধ্যার পর বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে বসেছি এই বিষয়ে আলোচনা চলছে পরবর্তীতে এই বিষয়ে জানানো হবে।’

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন-‘আন্দোলনকারীরা আলোচনাও করতে চান না। আন্দোলনকারীদের মধ্যে বেশিরভাগই নারী। কোনো ধরণের সেবা প্রার্থীদের অফিসে ঢুকতেও দিচ্ছেন না। এসব বিষয় আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তাঁদের নির্দেশনা অনুযায়ী পরবর্তি পদক্ষেপ নেওয়া হবে।’

জেলা সমবায় কার্যালয়ের তথ্য অনুযায়ী, গ্রাহকের ৭৩০ কোটি টাকা সমবায় সমিতিগুলোয় ছিল। অন্যদিকে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দাবি, ২৩টি সমিতির মধ্যে আল-আকাবা, শতদল, স্বদেশ, নবদীপ, হলিটার্গেট ও রংধনু অন্যতম। ছয়টি সমিতির কাছে জমা আছে ৭০০ কোটি টাকার বেশি। শুধু মাদারগঞ্জের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের স্থানীয় হিসাব অনুযায়ী, প্রায় দেড় হাজার কোটি টাকা সমিতিগুলোতে আছে। এ ছাড়া ইসলামপুর, মেলান্দহ, সরিষাবাড়ী ও জামালপুর সদরে কয়েক হাজার গ্রাহক আছেন।

Related Articles

Back to top button