৮৩ বোতল বিদেশী মদ জব্দ করেছে বিজিবি
মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে অভিযান চালিয়ে ৮৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। শুক্রবার (২৭ মার্চ) ভোরে উপজেলার ভারত সীমান্তবর্তী পূর্ব পাথরের চর এলাকায় অভিযান চালিয়ে মদগুলো জব্দ করা হয়।
বিজিবি থেকে জানা গেছে- গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভারত- বাংলাদেশ সীমান্তের চারশ গজ ভিতরে পূর্ব পাথরের চর এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫ বিজিবির পাথরের চর বিওপির সদস্যরা। এসময় বিজিবির উপস্থিতি টের পেযে ভারতের দিক থেকে আসা পাচারকারী চক্রের সদস্যরা তাদের বহনকৃত মদের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে মদগুলো জব্দ করা হয়।
বিজিবি থেকে আরও জানায়- জব্দকৃত মদ অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাচার করার উদ্দেশ্যে আনা হয়েছিল।
এ বিষয়ে বিজিবির পাথরের চর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ আঃ ওয়াহাব বলেন- জব্দকৃত ভারতীয় মদ বিজিবির হেফাজতে আছে। দেওয়ানগঞ্জ মডেল থানায় জিডি এন্ট্রি করার পর জব্দকৃত মালামাল থানায় হস্তান্তর করা হবে।



