জামালপুর

সাংবাদিক শফিক জামান লেবু’র ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল

শফিকুল ইসলাম,জামালপুর: জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি, এনটিভি ও বাংলাদেশ প্রতিদিনের প্রয়াত সাংবাদিক শফিক জামান লেবু’র ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

রোববার বাদ যোহর পৌর এলাকার হাটচন্দ্রা (মিয়াবাড়ি বাজার) এলাকার জামিয়া আশরাফিয়া জাহেদা লুৎফর কওমী মাদ্রাসায় এই আয়োজন করে হয় অনলাইন নিউজ পোর্টাল Jamalurnews24.com।

এতে জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, www.jamalpurnews24.com এর ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সোহেল রহমান রিপন, সম্পাদক ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক সাইমুম সাব্বির শোভন, যমুনা টেলিভিশনের সাংবাদিক সাগর ফরাজী, স্টার নিউজের সাংবাদিক আলমগীর হোসেন, দেশ রূপান্তরের সাংবাদিক মাহফুয়েল আলম (ময়না আকন্দ), Banglatoday24.com এর সম্পাদক মো: হাফিজুর রহমানসহ গণমাধ্যম কর্মীরা, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শফিক জামান লেবু একাধারে সাংবাদিক, কবি, লেখক, সংগঠক ছিলেন। মৃত্যুর পরেও তিনি তার কর্মময় জীবনের জন্য সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। শফিক জামান জামালপুরে সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর হাত ধরেই জামালপুরে সাংবাদিকতার প্রসার ঘটে।

প্রয়াত শফিক জামানের হাত ধরেই জামালপুর জেলায় অর্ধ শতাধিক সাংবাদিক জাতীয় গণমাধ্যমের সঙ্গে যুক্ত হয়েছেন। তাঁরা বর্তমানে দেশের প্রতিষ্ঠিত ও স্বনামধম্য গণমাধ্যমগুলোতে কর্মরত।

২০১৯ সালের ১২ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হলে চিকিৎসার জন্য জামালপুর থেকে ময়মনসিংহে নেয়ার পথে মৃত্যু হয় সাংবাদিক শফিক জামান লেবু’র।

Related Articles

Back to top button