প্রেসক্লাব বকশীগঞ্জের সভাপতি রনি-সম্পাদক মারুফ
মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের ঐক্য সুসংহত করার লক্ষ্যে ‘প্রেসক্লাব বকশীগঞ্জ’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সত্যের পথে, জনগণের পাশে এই মূলমন্ত্রকে সামনে রেখে ১৮ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের একটি স্থানীয় মিলনায়তনে আয়োজিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের কাগজ-এর উপজেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম রনি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সমাচার-এর প্রতিনিধি মারুফ হাসান।
কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে রয়েছেন: সাংগঠনিক সম্পাদক- আমিনুল ইসলাম (দৈনিক ভোরের বাণী), কোষাধ্যক্ষ- সুমন মিয়া (দৈনিক এই বাংলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক- হারুন-অর-রশিদ (দৈনিক ঘোষণা), দপ্তর সম্পাদক- আবু তাহের (দৈনিক ডেসটিনি), তথ্য ও গবেষণা সম্পাদক- ইয়াসির আরাফাত (বাংলা ৫২ ডটকম)।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে মো. আহমেদ সায়েম, মনির হোসেন, মোহাম্মদ আরমান, ছানোয়ার হোসেন, নিয়াজ মুর্শেদ ও মোনাহার মিয়াকে। এ ছাড়া সংবাদপত্রের বিভিন্ন পর্যায়ের ৫ জন কর্মীকে সহযোগী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটি গঠন শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় নবনির্বাচিত সভাপতি রাশেদুল ইসলাম রনি বলেন-“আমাদের লক্ষ্য শুধু সংগঠন করা নয় বরং বকশীগঞ্জের প্রান্তিক মানুষের সমস্যা ও সম্ভাবনাগুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা। সাংবাদিকদের পেশাগত সুরক্ষা ও মানোন্নয়নে এই ক্লাব একটি মাইলফলক হিসেবে কাজ করবে।”
সাধারণ সম্পাদক মারুফ হাসান বলেন- স্থানীয় সাংবাদিকদের অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।
অনুষ্ঠানে স্থানীয় সুধীজন ও কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। নবগঠিত এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।




