দেওয়ানগঞ্জ

আধুনিক কৃষি ও পুষ্টি নিশ্চিতে পার্টনার কংগ্রেস

মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে কৃষির আধুনিকায়ন ও পুষ্টিমান নিশ্চিতকরণের লক্ষ্যে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরীফ খান।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার সাহা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পার্টনার প্রকল্প শুধু উৎপাদন বৃদ্ধি নয়, কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদনে সক্ষম করে তুলছে। এর ফলে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি দীর্ঘমেয়াদি কৃষি উন্নয়ন নিশ্চিত হবে।

অনুষ্ঠানে স্থানীয় কৃষক গ্রুপের সদস্য, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button