জামালপুর

সেভেন রিংস্ সিমেন্টের ‘জেনে গড়ি নিজের বাড়ি’ সেমিনার

শফিকুল ইসলাম,জামালপুর: নিরাপদ ও টেকসই বাড়ি নির্মাণে সচেতনতা বাড়াতে জামালপুরে ‘জেনে গড়ি নিজের বাড়ি’ শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেভেন রিংস্ সিমেন্টের উদ্যোগে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে শহরের বেলটিয়া এলাকার লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্কে এই আয়োজন করা হয়।

সেমিনারে জামালপুর সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বাড়ি নির্মাতাদের ভূমিকম্প-সহনীয়, দীর্ঘমেয়াদি ও মানসম্পন্ন অবকাঠামো নির্মাণের সঠিক পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়। এ সময় বক্তারা সঠিক নির্মাণকৌশল এবং উন্নতমানের নির্মাণসামগ্রী ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে সেভেন রিংস্ সিমেন্টের ময়মনসিংহ বিভাগের প্রধান সিনিয়র ম্যানেজার মো. বিল্লাল হোসেন, জামালপুর ও শেরপুর জেলার ম্যানেজার শামীমুল ইসলাম শুভ, ভূ-প্রকৌশল ও ভূমিকম্প বিশেষজ্ঞ জাকির হোসেন, বিজনেস ডেভেলপমেন্ট ও টেকনিক্যাল সাপোর্ট বিভাগের ডেপুটি ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ আসিফ রেজা, প্রকৌশলী এ. এইচ. এম. তৌহিদুর রহমান এবং মুরাদ আলী বক্তব্য দেন।

বক্তারা বলেন, একটি নিরাপদ ও টেকসই বাড়ি গড়তে শুরু থেকেই গুণগত মানের উপকরণ বেছে নেওয়া জরুরি। বক্তারা আগামী দিনের বাংলাদেশ গড়ার এই পথচলায় সবাইকে সেভেন রিংস্ সিমেন্টের সঙ্গে থাকার আহ্বান জানান।

Related Articles

Back to top button