সারাদেশ

মিল্লাত পূর্ণমন্ত্রী হওয়ায় বেরোবির জামালপুর ছাত্রকল্যাণ সমিতির অভিনন্দন

এম রশিদুজ্জামান মিল্লাত

স্টাফ রিপোর্টার: জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জামালপুর ছাত্র কল্যাণ সমিতি।

শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তিনি পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এর আগে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পূর্ণমন্ত্রী হিসেবে তার দায়িত্বপ্রাপ্ত দপ্তর অপরিবর্তিত থাকবে নাকি পরিবর্তন হবে, তা সরকারি প্রজ্ঞাপন জারির পর নিশ্চিত হওয়া যাবে।

এই অর্জনে আনন্দ প্রকাশ করে জামালপুর ছাত্রকল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ইবতেশাম রহমান সায়নাভ বলেন, এলাকার সন্তান হিসেবে মেধা ও যোগ্যতার এমন স্বীকৃতি সবার জন্য অনুপ্রেরণাদায়ক। এম রশিদুজ্জামান মিল্লাতের নেতৃত্বে দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জকে নদীভাঙনমুক্ত ও আধুনিক শহর হিসেবে গড়ে তোলার পাশাপাশি স্থানীয় তরুণদের কর্মসংস্থান সৃষ্টির দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে তারা আশাবাদী।

সংগঠনের সাবেক সভাপতি মমিন মিয়া বলেন, তার এই অর্জন জামালপুরবাসীর জন্য অত্যন্ত গর্বের। তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে নতুন দায়িত্ব পালন করে জামালপুরসহ দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। এ সময় সমিতির নেতৃবৃন্দ তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মজীবন কামনা করেন।

এম রশিদুজ্জামান মিল্লাত জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরের কালিকাপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা শেষ করেন। রাজনৈতিক জীবনে তিনি দেওয়ানগঞ্জ উপজেলা ও জামালপুর জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে দলটির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বে রয়েছেন।

২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার এমপি নির্বাচিত হয়ে এলাকাটির শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন তিনি।

Related Articles

Back to top button