জামালপুর

গাঁজাসহ আটক ব্যক্তির ২ মাসের কারাদণ্ড

জাহাঙ্গীর আলম, জামালপুর: জামালপুর শহরের শেখেরভিটা এলাকায় ২০ গ্রাম গাঁজাসহ ছানুয়ার নামে এক ব্যক্তিকে আটক করে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) পরিচালিত মাদকবিরোধী এক অভিযানে তাকে আটক করা হয়।

অভিযান পরিচালনা করেন জামালপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দলকে সাথে নিয়ে শেখেরভিটা এলাকায় এই মোবাইল কোর্ট চালানো হয়।

তল্লাশিকালে ছানুয়ারের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই আদালত বসিয়ে তাকে এই দণ্ড প্রদান করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকের বিস্তার ও অপব্যবহার রোধে নিয়মিতভাবে এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এলাকাকে মাদকমুক্ত রাখতে এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button