জামালপুর

“এনসিপিতে যোগ দিন, মিল্লি কার্ড নিন”-জামালপুরে এনসিপির অভিনব প্রচারণা

স্টাফ রিপোর্টার: জামালপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে ঘিরে ‘মিল্লি কার্ড’ নামের একটি ব্যতিক্রমধর্মী প্রচারণামূলক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এনসিপিতে যোগ দিন, মিল্লি কার্ড নিন এমন একটি ফটো কাট দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আকর্ষণীয় ও ভিন্নধর্মী এই উদ্যোগটি ইতোমধ্যেই নেটিজেনদের দৃষ্টি কেড়েছে এবং তৈরি করেছে নানা প্রতিক্রিয়া।

বুধবার (৬ মে) জামালপুর জাতীয় ছাত্র শক্তি আহব্বায়ক আমিমুল ইহসান তার ফেসবুক আইডিতে একটি পোস্ট ও ছবি শেয়ার করেন।

পোস্টে তিনি লেখেন, জামালপুর এনসিপি কার্ড নিয়ে হাজির এত এত কার্ডের মধ্যে আমরা আপনাদের প্রোভাইড করছি ‘মিল্লি কার্ড’! কার্ড সীমিত! পোস্টের সঙ্গে তিনি কমেন্ট বক্সে গুগল ফর্মের একটি লিংকও যুক্ত করেন, যেখানে জামালপুর জেলার নাগরিকদের এনসিপির সদস্য হওয়ার আহ্বান জানানো হয়।

এরপরই বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছবিটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এটিকে সৃজনশীল ও ব্যতিক্রমধর্মী প্রচারণা হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে বিভ্রান্তিকর ও বিতর্কিত উদ্যোগ বলেও মন্তব্য করছেন।

এ বিষয়ে জামালপুর জাতীয় ছাত্র শক্তি আহব্বায়ক আমিমুল ইহসান বলেন- চাঁপাইনবাবগঞ্জ এর একজন মেয়র প্রার্থী ঘোষনা দেন তিনি নির্বাচিত হলে আম কার্ড দিবেন, সেখান থেকেই দেখা জামালপুর এ তো মিল্লি ভাই অনেক জনপ্রিয়। সেটা দেখেই এইরকম পোস্ট করা।

Related Articles

Back to top button