কাজলীসহ তিন মাদক কারবারি আটক
এম আর সাইফুল,মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নারী মাদক কারবারি কাজলী আক্তার, তার বোন চায়না আক্তার ও সহযোগী ইব্রাহিম মিয়াকে ৫০ গ্রাম হিরোইনসহ আটক করেছে পুলিশ।
শুক্রবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম হিরোইন জব্দ করা হয়েছে।
আটককৃতরা উপজেলার বাকুরচর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও থানা সূত্রে জানা গেছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন-“মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কাজলী আক্তার, তার বোন চায়না আক্তার ও সহযোগী ইব্রাহিম মিয়াকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৫০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আগামীকাল সকালে তাদের আদালতে পাঠানো হবে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।”




