জামালপুর

আশেক মাহমুদ কলেজের পুকুরে গোসলে নেমে ইমামের ছেলের মৃত্যু

স্টাফ রিপোর্টার: জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে রাফি (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া রাফি সরকারি আশেক মাহমুদ কলেজের ইমাম মুক্তি মিয়ার ছেলে। তিনি ঢাকা সেন্ট্রাল কলেজ-এ অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন।

রাফি’র স্বজনেরা জানান- দুপুরে বন্ধুদের সাথে কলেজের পুকুরে গোসল করতে যান রাফি। একপর্যায়ে তিনি পানিতে নেমে ডুবে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে জামালপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত মেডিকেল অফিসার (ইএমও) আরিফুল ইসলাম বলেন, “রাফিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”

Related Articles

Back to top button