দেওয়ানগঞ্জ

মাদক সেবনের দায়ে এক যুবকের তিন মাসের কারাদণ্ড

মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে নিষিদ্ধ ফেন্টানাইল ট্যাবলেট সেবনের দায়ে মোস্তফা নামের এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৩ জুন) ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে এ দন্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

দন্ডপ্রাপ্ত মোস্তফা পৌর শহরের বাদেশশারিয়া বাড়ী এলাকার মুসলিম উদ্দিনের ছেলে।

ভ্রাম্যমান আদালত থেকে জানা যায়- অভিযুক্ত মোস্তফা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ফেন্টানাইল ট্যাবলেটে আসক্ত। প্রায় প্রতিদিনই সে নেশার টাকার জন্য বাবা মায়ের সাথে খারাপ আচরণ করত। বাবা মা অতিষ্ঠ হয়ে থানায় অভিযোগ করলে পুলিশ মঙ্গলবার তাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্ত মোস্তফা কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন- নিষিদ্ধ ফেন্টানাইল ট্যাবলেট সেবনের কথা স্বীকার করেন ওই যুবক। পরে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button